আজ শনিবার, অগাস্ট ২৯, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে নাটা গাড়ির চাপায় শিশুর মৃত্যু, চালক আটক
- শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু
- মাগুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে এক নারীকে অপহরণ করতে আসা ৭ ভূয়া সিআইডি সদস্য আটক
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
- শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের নির্মাণ কাজ পরিদর্শন
- শ্রীপুরে প্রতিবন্ধী শিশুকে মারধরের ঘটনায় সংঘর্ষ, আহত ৫, ভাঙচুর-লুটপাট, আটক ৪
- মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, আহত ৫
- শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে নাটা গাড়ির চাপায় মহম্মদ আলী নামে ৫ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার আমলসার ইউনিয়নের মাদিয়াপাড়া গ্রামের রাস্তায় এ ঘটনা ঘটে। সে ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার কবির মণ্ডলের ছেলে। নিহত ওই শিশুটি মা-বাবা সাথে মাদিয়াপাড়া গ্রামের ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নানা আকমল হোসেনের বাড়িতে বসবাস করতো। এ ঘটনায় গাড়ির ড্রাইভার বিপুল শেখকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। সে উপজেলার নাকোল ইউনিয়নের রায়নগর গ্রামের লাভলু শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মাদিয়াপাড়া গ্রামের রাস্তায় দ্রুতগামী একটি নাটা গাড়ির চাপায় শিশু মহম্মদ আলী ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। এ দূর্ঘটনার পর দ্রুতগামী ওই গাড়িটি কালিনগর গ্রামের আসাদুজ্জামান নামে এক ব্যক্তির বাড়ির সামনে পাকা রাস্তার পাশের একটি গাছের সাথে সংঘর্ষ হয়। পরে ওই গাড়ির ড্রাইভার আসাদুজ্জামানের বাড়িতে আশ্রয় নেয়। পরে পুলিশ ড্রাইভার বিপুল শেখকে উদ্ধার করে শ্রীপুর থানায় হেফাজতে নিয়ে আসে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া জানান, গাড়ির ড্রাইভারকে আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

