মাগুরা জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্লা নবুয়ত আলীর ইন্তেকাল। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক- 

মাগুরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোল্লা নবুয়ত আলী (৯০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার ভোর ৫ টা ২৭ মিনিটে মাগুরার শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামের নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে ও ৩ কন্যা, নাতনি-পুতনি আত্নীয় স্বজনসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা মোল্লা নবুয়াত আলী মুক্তিযুদ্ধকালীন ৮ নম্বর সেক্টরের অধীনে শ্রীপুর আঞ্চলিক বাহিনী তথা আকবর বাহিনীর সহ- অধিনায়ক ছিলেন।

ছাত্রজীবনে তিনি তৎকালীন মাগুরা মহকুমা ছাত্রলীগের সভাপতির দ্বায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর, মাগুরা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কলাম আজাদ, সাধারণ সম্পাদক হুমাউনূর রশীদ মুহিত এবং মাগুরা ও শ্রীপুর প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

মরহুমের প্রথম নামাজে জানাজা আজ বৃহস্পতিবার বাদ জোহর মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে এবং বাদ আসর বরিশাট ঈদগাহ ময়দানে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: