বিশেষ প্রতিবেদক – মাগুরায় মুজিব বর্ষ উপলক্ষে ১১৫টি ঘর পেয়েছেন ভূমিহীন ও
গৃহহীন পরিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দেশের সকল জেলায় একযোগে এ কার্যক্রমের উদ্বোধনের পর মাগুরায় উপকারভোগীদের মাঝে এসব ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়। আজ শনিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর সদর উপজেলার উপকারভোগীদের মাঝে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করেন। এ সময় জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুলিয়া সুকাইনা, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আজ শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে নাটা গাড়ির চাপায় শিশুর মৃত্যু, চালক আটক
- শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু
- মাগুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে এক নারীকে অপহরণ করতে আসা ৭ ভূয়া সিআইডি সদস্য আটক
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
- শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের নির্মাণ কাজ পরিদর্শন
- শ্রীপুরে প্রতিবন্ধী শিশুকে মারধরের ঘটনায় সংঘর্ষ, আহত ৫, ভাঙচুর-লুটপাট, আটক ৪
- মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, আহত ৫
- শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান

