আজ শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন: পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য
- শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার: স্বামী আটক, হত্যার দাবি পরিবারের
- একটি স্বপ্নের অপমৃত্যু: আর ফিরবে না বান্দরবানের পাহাড়ি রাস্তায় হারিয়ে যাওয়া শ্রীপুরের তাজিম
- গড়াই নদীর তীব্র ভাঙন: ফসলি জমি বিলীন, হুমকিতে কোদলা গ্রামের ৫০০ পরিবার
- শ্রীপুরে আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক
- শ্রীপুরে তিন হাজার মিটার চায়না দোয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
- শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি: কচুবাড়িয়ায় তলিয়ে গেছে আখের খেত
- শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি
মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
মহম্মদপুর উপজেলার একটি ফসলের মাঠ থেকে আপন দুই ভাইয়ের গলাকাটা মরদেহ পাওয়া গেছে। স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে খবর পেয়ে আজ রোববার সকালে উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের খেত থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। নিহত দুজন গতকাল শনিবার রাত থেকে নিখোঁজ ছিলেন বলে জানা গেছে।
নিহত দুই ভাই হলেন সবুজ মোল্লা (৩০) ও তাঁর ভাই হৃদয় মোল্লা (১৭)। তাঁরা পানিঘাটা গ্রামের মনজুর মোল্লার ছেলে।
মাগুরার সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান বলেন, নিহত দুই ভাই গত রাত থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন রাত থেকে তাঁদের খোঁজাখুঁজি করছিলেন। সকালে স্থানীয় লোকজন পানিঘাটা গ্রামের একটি মাঠে তাঁদের লাশ পড়ে থাকতে দেখেন। তাঁদের গলা কেটে হত্যা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা যায়নি।
স্থানীয় বাসিন্দা মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে সবুজ মোল্লা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। আর তাঁর ছোট ভাই হৃদয় স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। পানিঘাটা গ্রামের যে মাঠে তাঁদের লাশ পাওয়া গেছে, সেটা তাঁদের বাড়ি থেকে কয়েক শ গজ দূরে।
পুলিশ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত দুজন নিরীহ প্রকৃতির মানুষ ছিলেন। হত্যার কারণ উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের ধরতে মাঠে নেমেছে পুলিশ। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

