মাগুরা সদরের ৪ ইউপিতে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী চুড়ান্ত

মাগুরানিউজ.কমঃ mn

 

 

 

 

 

 

 

 

স্টাফ রিপোর্টার-

দ্বিতীয় দফায় অনুষ্ঠিতব্য মাগুরা সদরের ৪টি ইউপিতে একক চেয়ারম্যান প্রার্থী চুড়ান্ত করতে পেরেছে আওয়ামীলীগ।

মনোনয়ন প্রত্যাশী একাধিক প্রার্থীর শক্ত অবস্থান ও কাউন্সিলরদের বিভক্তির কারনে বাকি ইউনিয়ন গুলিতে বুধবার সকাল পর্যন্ত একক প্রার্থী চুড়ান্ত করতে পারেনি আওয়ামীলীগ। যদিও দলীয় একক প্রার্থী চুড়ান্ত করতে কেন্দ্রের বেধে দেওয়া সর্বশেষ সময় ছিল গত সোমবার (২৩ ফেব্রুয়ারী) পর্যন্ত।

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু জানান, সোমবার পর্যন্ত স্ব-স্ব ইউপিতে বর্ধিত সভা করে সমঝোতার মাধ্যমে বগিয়া ইউনিয়নে মীর রওনক হোসেন জন্নু, মঘি ইউনিয়নে আব্দুল হাই সর্দার, রাঘবদাই ইউনিয়নে বাবুল ফকির ও হাজরাপুর ইউনিয়নে কাউন্সিলরদের ভোটে কবির হোসেনকে একক প্রার্থী হিসেবে চুড়ান্ত করা হয়েছে।

বাকি ইউনিয়ন গুলিতে বর্ধিত সভায় সমঝোতা না হওয়ায় প্রার্থীতা চুড়ান্ত করা যায়নি।

তবে এ সকল ইউনিয়নের মনোনয়ন প্রত্যাশী ও কাউন্সিলর প্রার্থী চুড়ান্তের ক্ষমতা উপজেলা ও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের উপর ছেড়ে দিয়েছেন। আজ বুধবারের মধ্যে নিরপেক্ষভাবে যাচাই বাছাই করে বাকি ইউপিতে একক প্রার্থী চুড়ান্ত করে কেন্দ্রে জমা দেওয়া হবে বলে পঙ্কজ কুমার কুন্ডু জানান।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২ মার্চ, মনোনয়নপত্র যাচাই-বাছাই ৫ ও ৬ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ মার্চ, ভোট গ্রহণ ৩১ মার্চ।

মনোনয়ন চূড়ান্ত হওয়া ইউনিয়নগুলিতে ইতিমধ্যে ভোটের হাওয়া বইতে শুরু করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: