মাগুরানিউজ.কমঃ
মাগুরা শহরের সৈয়দ আতর আলী রোডে উদ্বোধন হলো জনপ্রিয় দেশীয় ব্র্যান্ড মার্সেলের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর শো-রুম ফাতেমা এন্টারপ্রাইজ। এই শো-রুমে পাওয়া যাবে বিশ্বের সর্বোচ্চ ও সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি মার্সেল ব্র্যান্ডের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইল এবং হোম অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী।
শো-রুমটি উদ্বোধন করেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার (এসপি) একেএম এহসান উল্লাহ, মার্সেলের পিআর অ্যান্ড মিডিয়া বিভাগের নির্বাহী পরিচালক মো. হুমায়ূন কবীর, মার্কেটিং বিভাগের সিনিয়র সহকারী পরিচালক (হেড অব মার্সেল সাউথ) শামীম আল মামুন, মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি মো. তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, পৌর কমিশনার মো. মকবুল হোসেন মকুল, বিশিষ্ট ব্যবসায়ী মো. আনিছুজ্জামান সাচ্চু, ডিস্ট্রিবিউটর এম মোস্তাফিজুর রহমান (টিটো) প্রমুখ।
দর্শকদের সরাসরি আনন্দ দেওয়ার জন্য উপস্থিত ছিলেন মীরাক্কেলের জোকসশিল্পী আবু হেনা রনি। বেশ কয়েকটি মজাদার জোকস পরিবেশনের মাধ্যমে তিনি উপস্থিত হাজারো দর্শককে বিনোদন দেন।

