মাগুরানিউজ.কমঃ
ডাকাতি হওয়া মোটরসাইকেলসহ ৪জনকে আটক করেছে মাগুরা সদর থানা পুলিশ।
পুলিশ সুত্র জানায়, এবিষয়ে মাগুরা থানার মামলা নং- ১০(১১)১৬, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোডে গ্রেফতার দেখিয়ে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলো ১। সেলিম খন্দকার (৪০) পিং-মৃত মোতালেব খন্দকার, সাং-ছয়চার কাটাখালি, থানা ও জেলা-মাগুরা, ২। আসাদ হাসান (২৮) পিং-বাদশা মোল্যা, সাং-কান্দাকোল, থানা-বোয়ালমারি, জেলা-ফরিদপুর, এপি-শশুর আয়ুব মোল্যা, সাং-হাইকোর্ট মোড়, জেলা-যশোর, ৩। আলীমন মোল্যা(২৬) পিং-জামশেদ মোল্যা, সাং-বেশনগর পুরাতনপাড়া, থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়া, ৪। শাহিন উদ্দিন শফি (২৫) পিং-মজিদ মোল্যা, সাং-জেলখানা মোড়, থানা ও জেলা-কুষ্টিয়া।
আসামীরা ডাকাতির কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।


