খুলনা বিভাগের ১০ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক

মাগুরানিউজ.কমঃ 
বিশেষ প্রতিবেদক –

দেশের দক্ষিণ-পশ্চিম এলাকার প্রবেশদ্বার মাগুরাসহ খুলনা বিভাগের ১০ জেলায় রবিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের চালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদানের প্রতিবাদে এবং তার সাজা মওকুফের দাবিতে শনিবার দুপুরে যশোরে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির সভা থেকে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেন মাগুরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমদাদুর রহমান।

তিনি জানান, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বক্স দুদু খুলনা বিভাগের সকল শ্রমিক সংগঠনের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে রোববার সকাল ৬টা থেকে খুলনা বিভাগের ১০ জেলার সব রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা দেন। শুধু তাই নয় জামির হোসেনের সাজা মওকুফ না হওয়া পর্যন্ত এ ১০ জেলায় কোনো ইঞ্জিনচালিত যানবাহন চলাচল করতে দেওয়া হবে না বলে সভায় সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য, ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জে চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবাহনের একটি বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে দেশের খ্যাতিমান সাংবাদিক মিশুক মুনীর ও চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদসহ পাঁচজন নিহত হন। ওই ঘটনায় করা মামলায় গত বুধবার মানিকগঞ্জের আদালত বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: