মাগুরানিউজ.কমঃ
মাগুরা জেলার সিদ্দিকীয়া কামিল মাদ্রাসায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৩ ছাত্রকে কুপিয়ে মারাত্মক জখম করার ঘটনা ঘটেছে। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন-৮ম শ্রেণীর ছাত্র খানপাড়া এলাকার রাব্বি শেখ, ৭ম শ্রেণীর ছাত্র ফারদিন খান ও মোল্লাপাড়ার নিলয় মোল্লা।
মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, সকালে সিদ্দিকিয়া মাদ্রাসা ও পৌরপার্কের সীমানাপ্রাচীরে বসাকে কেন্দ্র করে ৮ম শ্রেণী ও ৭ম শ্রেণীর ছাত্ররা প্রথমে ৯ম শ্রেণীর ছাত্র অনিমকে ইট দিয়ে সামান্য আঘাত করে। এরই জের ধরে দুপুরে সদর হাসপাতালের সামনে অনিম ও তার সঙ্গীরা চাপাতি দিয়ে কুপিয়ে রাব্বি শেখ, ফারদিন মোল্লাকে আহত করে।
মাদ্রাসার অধ্যক্ষ মো. মাহফুজুর রহমান জানান, সংঘর্ষের বিষয়ে উভয়পক্ষের ছাত্রদের অভিভাবকদের নিয়ে রবিবার মীমাংসা বৈঠক করা হবে।


