উত্তপ্ত মহম্মদপুর, দু’গ্রুপের সংঘর্ষে আহত ২০

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক –

মাগুরার মহম্মদপুর উপজেলার জাঙ্গালীগা গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে ওয়াজেদ মিয়া ও একই এলাকার রাহেন উদ্দিনের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। আজ রবিবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০জন আহত ও ৪টি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে।

গুরুতর আহতদের মহম্মদপুর স্বাস্থ্য কমপ্লেক্সসহ মাগুরা ও ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

পূলিশ ও স্থানীয়রা জানায়, ওয়াজেদ মিয়া ও একই এলাকার রাহেন উদ্দিনের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জেরে ঘটনার দিন সকালে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের সমর্থকগন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

মহম্মদপুর থানার এসআই নুরুজ্জামান বলেন, এখন পরিস্থিতি শান্ত রয়েছে, পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: