আজ মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি: কচুবাড়িয়ায় তলিয়ে গেছে আখের খেত
- শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
- শ্রীপুরে অবৈধভাবে সার মজুদ রাখা মামলায় দুই আসামী গ্রেপ্তার
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৩ বস্তা সার জব্দ, ২০ হাজার টাকা জরিমানা
- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চোরের উপদ্রব: অস্ত্রধারী আনসার নিয়োগে ফিরেছে স্বস্তি
- শ্রীপুরে ৩২৮ বস্তা সার জব্দ, দুই ব্যক্তির নামে মামলা
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলায় গড়াই নদীর পানি হঠাৎ বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নদীর পানি বাড়ায় উপজেলার আমলসার ইউনিয়নের কচুবাড়িয়া এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতে তলিয়ে গেছে স্থানীয় কৃষকদের একর পর একর আখের খেত।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে গড়াই নদীর পানি বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। নদীর পানি উপচে এবং চুইয়ে ফসলের মাঠে প্রবেশ করায় কচুবাড়িয়া এলাকার নিচু জমিতে থাকা আখের খেতগুলো পানিতে তলিয়ে গেছে। এতে চরম বিপাকে পড়েছেন কৃষকরা।
ক্ষতিগ্রস্ত কৃষক আমানত মোল্যা ও জহুরুল শেখ জানান, অনেক কষ্ট ও ঋণ করে তারা আখের চাষ করেছিলেন। কিন্তু অসময়ে নদীর পানি বেড়ে যাওয়ায় জমির আখ পানিতে ডুবে পচে যাওয়ার উপক্রম হয়েছে। কাঁচা অবস্থায় আখ ডুবে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। দ্রুত পানি না কমলে পুরো ফসল নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির জানান, নদীর পানি বৃদ্ধির বিষয়টি তারা নজর রাখছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে পরবর্তীতে সরকারি সহায়তার ব্যবস্থা করা হবে।

