তারাও এসেছিলেন ভোট কেন্দ্রে

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
আমি বৃটিশ আমল থেকে ভোট দিচ্ছি বলে আবেগাপ্লুত হয়ে পড়েন ১১০ বছর বয়সী বৃদ্ধা নিমাই অধিকারী। তিনি সদর ইউনিয়নের সারঙ্গদিয়া গ্রামের মৃত রাজেন্দ্র অধিকারীর ছেলে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকালে উপজেলার সারঙ্গদিয়া ভোট কেন্দ্রে ভোট দিতে আসেন তিনি। প্রতিবেশীরা তাকে কোলে করে ভোট কেন্দ্রে নিয়ে আসেন।
এসময় তিনি বলেন, আমি বৃটিশ আমল থেকে ভোট দিচ্ছি। ভোট না দিয়ে থাকতে পারি না। তাই আজও ভোট দিতে আইছি।
শুধু তাই নয় তার মত ১১০ বছর বয়সী আরো এক ভোটার আমিন উদ্দিনকে দেখা যাই ঘাসিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে। তিনিও এসেছেন ভোট কেন্দ্রে ভোট দিতে। তিনি কাদিরপাড়া ইউনিয়নের ঘাসিয়াড়া গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে।
নিমাই অধিকারীকে ভোট কেন্দ্রে নিয়ে আসা প্রতিবেশীরা বলেন, তাকে ভোট দিতে সহযোগিতার জন্য আমরা তাকে ভোট কেন্দ্রে নিয়ে আসছি। ভোটের সময় আসলেই তিনি ভোট কেন্দ্রে যাওয়ার বাহনা শুরু করেন। এত বছর বয়সে ভোট দিতে পেরে তিনি মহা খুশি।
এ বিষয়ে সারঙ্গদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বিপ্লব কুমার কুণ্ডু ও ঘাসিয়াড়া ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মজনুর রহমান বলেন, অনেক বয়স্ক ব্যক্তি ও অসুস্থ রোগী ভোট দিতে এসেছেন। আমরা ভোট প্রদানে তাদের সার্বিক সহযোগিতা করেছি।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: