শ্রীপুরে দুপক্ষের সংঘর্ষ ৩৫ টি বাড়িঘর ভাঙচুর লুটপাট আহত ২ নারী

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার রাতে উপজেলার গয়েশপুর ইউনিয়নের চাকদাহ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩৫ টি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সোমবার ভোর সকালের দিকে ১০ জনকে আটক করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গয়েশপুর ইউনিয়নের চাকদাহ গ্রামের ইয়াকুব মণ্ডল ও স্থানীয় মাহমুদুল হাসান টিটো সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে রবিবার বিকেলে লাঙ্গলবাঁধ বাজার হতে বাড়ি ফেরার সময় চাকদাহ গোরস্থান ব্রীজে নিকট পৌঁছালে ইয়াকুব মণ্ডলের সমর্থক মোফাজ্জল, রইচ শেখ, শরিফুল শেখ, হামিদুল শেখ, আহম শেখ মাহমুদুল হাসান টিটোর সমর্থক রাকিব শেখকে মারার জন্য ধাওয়া করে। এ ঘটনার পর রাত ৮ টার দিকে ইয়াকুব মণ্ডলের সমর্থকেরা টিটোর সমর্থকদের বাড়িঘরে হামলা চালায়। এ সময় মাহমুদুল হাসান টিটোর সমর্থক হাফিজার হাফিজার, আমিন উদ্দিন, পাঞ্জাব আলী, ওমর, কাসেম, ছাকেন, মিঠু, দুলাল, বক্কার, আকেন, আকমল, কালাম, মকবুল, কুরবান আলী, রুপচাদ, ইউসুফ মণ্ডল, জাকিরসহ অন্তত ২০ টি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ সময় মাহমুদুল হাসান টিটোর সমর্থক হামিদা বেগম (২৫) ও সুমি বেগম (৩৫) মারাত্মক আহত হয়। আহতরা বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
পাল্টা হামলায় মাহমুদুল হাসান টিটোর সমর্থকেরা ইয়াকুব মণ্ডলের সমর্থক মিজানুর রহমান, হাসেম, তারিকুল, নায়েব আলী, নজির, শরিফুল শেখ, জামাল, হান্নান, ইয়াকুব, মিজান, শামসুসহ অন্তত ১৫ টি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর লুটপাট।
ভাঙচুর ও লুটপাটের শিকার মাহমুদুল হাসান টিটোর সমর্থক ওমর আলী বলেন, ইয়াকুব মণ্ডলের সমর্থক মোজাম্মেল, হামিদুল, রইচ, রেজাউল, ওহাব, জনি, আকিদুল এরা সবাই থেকে আশেপাশে গ্রামের ২’শ থেকে ৩’শ লোকজন নিয়ে এসে আমাদের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। আমার বেটার বউকে মেরে ২ পা ভেঙে দিয়েছে। আমি এ ঘটনার  সঠিক বিচার চাই।
ইয়াকুব মণ্ডলের সমর্থক শরিফুল শেখের স্ত্রী সালমা বেগম বলেন, বাজারে কার নাকি দাবাড়াইছে শুনলাম। তারপর দেখি সবাই ঢাল, সর্কি গোছাচ্ছে। পরে আড়ুম-দুড়ুম করে আমাদের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করে। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।
শ্রীপুর থানা অফিসার ইনচার্জ মো. শাহীন মিয়া বলেন, সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই এলাকা থেকে ১০ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: