শালিখায় ফেন্সিডিলসহ এক মাদক কারবারি আটক

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখায় মনিরুল ইসলাম(৩৩) নামের এক ফেন্সিডিল ব্যবসায়ীকে আটক করেছে শালিখা থানা পুলিশ৷ আটককৃত আসামী যশোর জেলার বাঘারপাড়া উপজেলার পুকুরিয়া গ্রামের মোঃ রবিউল ইসলামের ছেলে৷
শালিখা থানা পুলিশ জানায়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেনের নেতৃত্বে এএস আই লিটন গাজী বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার সিংড়া বাজার জৈনক গোবিন্দ বিশ্বাসের  চায়ের দোকানের সামনে থেকে ১০ বতল  ফেন্সিডিল ও একটি ১৫০ সিসি ইয়ামাহা ফিজার মটর সাইকেল সহ  মনিরুলকে আটক করে৷
শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন বলেন, ,মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবতায়নের লক্ষ্যে শালিখা উপজেলাকে মাদক মুক্ত করতে মাগুরা জেলা পুশিল সুপার মশিউদ্দৌলার রেজা পিপিএম(বার) এর দিকনির্দেশনায় আমাদের অভিযান চলছে তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া বাজার থেকে মনিরুল ইসলামকে ১০ বতল ফেন্সিডিল ও একটি মটর বাইকসহ আটক করা হয়।
 আটককৃত আসামীর বিরুদ্ধে শালিখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে  মামলা দায়ের এবং বুধবার আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: