মাগুরায় কবি কাজী কাদের নওয়াজ স্মৃতি কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন

মাগুরানিউজ.কমঃ 

Kazi-1421827859

মাগুরার শ্রীপুর উপজেলার মুজদিয়া গ্রামে কবিভবন চত্বরে কবি কাজী কাদের নওয়াজের ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রীপুর উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার মো. মঈনুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ও সহকারী অধ্যাপক মুসাফির নজরুল। আলোচনায় অংশ নেন গণগ্রন্থাগার অধিদপ্তরের প্রাক্তন মহাপরিচালক, একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ছড়াকার ও সাংবাদিক আবু সালেহ, মুক্তিযুদ্ধে শ্রীপুর বাহিনীর অধিনায়ক ও কবি কাজী কাদের নওয়াজ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব আকবর হোসেন মিয়া, উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ শাহ মো. আওলাদ হোসেন, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, শ্রীপুর এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এম তোরাব আলী, কবির ভাগনী ও কবি কাজী কাদের নওয়াজ স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক কাজী মনজুরা সুলতানা, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মো. আবদুল্লাহ প্রমুখ।

এর আগে কবি প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও কবি কাজী কাদের নওয়াজ স্মৃতি কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মঈনুল হাসান। সহকারী অধ্যাপক শিশির কুমার শিকদারের পরিচালনায় অনুষ্ঠানে কবির বিখ্যাত কবিতা ‘শিক্ষাগুরুর মর্যাদা’ আবৃত্তি করেন জাহিদুল ইসলাম জুয়েল। পরে শ্রীপুর লালন সাংস্কৃতিক গোষ্ঠী, শ্রীপুর সঙ্গীত নিকেতনসহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: