মাগুরায় হরতালে পুলিশের সতর্ক অবস্থান

মাগুরানিউজ.কমঃ 

Picture-7-1421122549

মাগুরায় পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে বিএনপির ডাকা হরতাল শুরু হয়েছে। ভোর ৬টায় হরতাল শুরুর আগেই শহরের ভায়না, পারনান্দুয়ালি, এমআর রোড, আতর আলী রোড, সরকারি কলেজ ও চাউলিয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্য তিন উপজেলা মহম্মদপুর, শ্রীপুর ও শালিখা সদরেও পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভোর ৬টা থেকে হরতাল শুরুর পর এ পর্যন্ত কোথাও কোনো ঝটিকা মিছিল কিংবা নাশকতার খবর পাওয়া যায়নি।

ব্যক্তিগত গাড়ি একেবারেই চোখে পড়ছে না। সর্বত্র একটি চাপা আতঙ্ক বিরাজ করছে। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ তেমন বাইরে বের হচ্ছেন না। কর্মক্ষেত্রে যাবার জন্য ভোর থেকে শ্রমজীবী মানুষ রাস্তায় নামলেও গণপরিবহনের অভাবে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

মহম্মদপুর, শ্রীপুর ও শালিখা উপজেলায় তেমন হরতাল পালিত হচ্ছে না। এ সব এলাকায় জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে।

হরতালে নাশকতা ঠেকাতে শহরের ভায়না, চৌরঙ্গী  মোড় ও খুলনা-ঢাকা মহাসড়কের বিভিন্ন স্থানে  অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। 

মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় বলেন,‘স্পর্শকাতর সব জায়গায় আগে থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। শহরজুড়ে টহল জোরদার করা হয়েছে। সব উপজেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: