শ্রীপুরে ৩২৮ বস্তা সার জব্দ, দুই ব্যক্তির নামে মামলা

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে শনিবার রাত সাড়ে ১২ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুদ রাখা ৩২৮ বস্তা সার জব্দ করা হয়েছে। এবং এ ঘটনার সাথে জড়িত শহীদ জোয়ার্দার ও নবাব জোয়ার্দার নামে ২ ব্যক্তির নামে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। শ্রীপুর কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা সেলিনা ইয়াসমিন বাদী হয়ে রবিবার সকালে ওই ২ ব্যক্তির নাম উল্লেখ করে এ মামলাটি দায়ের করেন। এ ঘটনার পর থেকেই আসামীরা পলাতক রয়েছে।
স্থানীয় ও কৃষি অফিসের তথ্যমতে জানা যায়,
গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম আমলসার পূর্বপাড়া গ্রামের বদিয়ার জোয়ার্দারের ছেলে শহীদ জোয়ার্দার আমলসার বাজারের দোকানঘরে ও বাড়িতে অবৈধভাবে সার মজুদ রাখার অভিযোগে অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া। অভিযানে অবৈধভাবে মজুদ রাখা ৩২৮ বস্তা সার জব্দ করে শ্রীপুর থানা হেফাজতে নেওয়া হয়৷ এবং এ ঘটনায় অভিযুক্ত শহীদ জোয়ার্দার ও নবাব জোয়ার্দার নামে ২ ব্যক্তির নামে শ্রীপুর থানায় একটি মামলা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির জানান, উপজেলা কৃষি অফিস কৃষকদের দোরগোড়ায় নির্বিঘ্নে সার পেতে নিরলস কাজ করছে। উপসহকারী কৃষি কর্মকর্তাদের প্রত্যেক ডিলার, সাব-ডিলার ও ব্যবসায়ীদের তদারকি নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে আমরা বেশ কয়েকটি অভিযানে সার জব্দ ও জরিমানা করেছি। এমন অভিযান অব্যাহত থাকবে।
এ ব্যাপারে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া ২ ব্যক্তির নামে শ্রীপুর থানায় একটি মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম জানান, কৃষকদের ভোগান্তিতে ফেলে অবৈধ মজুদের সুযোগ দেওয়া হবে না। জনস্বার্থে বাজার ও সার সরবরাহ কেন্দ্রগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: