আজ সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৩ বস্তা সার জব্দ, ২০ হাজার টাকা জরিমানা
- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চোরের উপদ্রব: অস্ত্রধারী আনসার নিয়োগে ফিরেছে স্বস্তি
- শ্রীপুরে ৩২৮ বস্তা সার জব্দ, দুই ব্যক্তির নামে মামলা
- শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ভ্যান প্রদান
- শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- শ্রীপুরে নাটা গাড়ির চাপায় শিশুর মৃত্যু, চালক আটক
- শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু
- মাগুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে এক নারীকে অপহরণ করতে আসা ৭ ভূয়া সিআইডি সদস্য আটক
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধভাবে মজুদ রাখা ২৩ বস্তা সার জব্দ এ ঘটনার সাথে জড়িত সেলিনা বেগমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার কোদলা-করন্দি এলাকার সেলিনা বেগমের মুদি দোকান ও বাড়িতে অভিযান চালিয়ে এ অবৈধ সার জব্দ ও জরিমানা করা হয়।
স্থানীয় ও কৃষি অফিসের তথ্যমতে জানা যায়,
গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা পিংকী উপজেলার কোদলা-করন্দি এলাকায় মুদি দোকানে ও বাড়িতে অবৈধভাবে সার মজুদ রাখার অভিযোগে অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির, আমলসার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জয়নুল আবেদীন ও উপসহকারী কৃষি কর্মকর্তা সেলিনা ইয়াসমিন। অভিযানে অবৈধভাবে মজুদ রাখা ১০ বস্তা এমওপি, ১১ বস্তা টিএসপি, ১ বস্তা ডিএপি ও ১ বস্তা ইউরিয়া সার জব্দ করে আমলসার ইউনিয়ন পরিষদের হেফাজতে নেওয়া হয়৷ এ ঘটনায় সেলিনা বেগমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির জানান, উপজেলা কৃষি অফিস কৃষকদের দোরগোড়ায় নির্বিঘ্নে সার পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছে। আমরা ডিলার, সাব-ডিলার, খুচরা ব্যাবসীসহ বাজার মনিটরিং করছি। এর মধ্যে আমরা বেশ কয়েকটি অভিযানে সার জব্দ, জরিমানা ও মামলা করেছি। এমন অভিযান অব্যাহত থাকবে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা পিংকী বলেন, অভিযানে অবৈধভাবে মজুদ রাখা ২৩ বস্তা সার জব্দ ও সেলিনা বেগমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান অব্যাহত থাকবে।

