নাচের শিক্ষক আসলে ডাকাত!

মাগুরানিউজ.কমঃ

news_picture_13686_jania-de

তারা সবাই ওস্তাদ। নাচ শেখান। তবে দিনে, আর রাত আসলেই বদলে যায় পেশা। তখন ব্যাংক ডাকাতি করাই তার লক্ষ্য। এরকমই এক কোরিওগ্রাফারসহ চারজনের ব্যাংক ডাকাত চক্রের হদিশ পেল পুলিশ।  

ভারতের ওড়িশা সীমানা লাগোয়া পূর্ব মেদিনীপুরের এগরা থানার মোহনপুর, পানিপারুল, বড়দা, কুদি। একের পর এক এলাকায় বিভিন্ন ব্যাংকে পরপর দুঃসাহসিক ডাকাতি করেছে ওই নাচনেওয়ালীরা। আর সেই সব ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে শনিবার ওড়িশা থেকে চারজনকে গ্রেফতার করে মেদিনীপুর পুলিশ। মোবাইল ফোনের সূত্র ধরেই তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার হয় নগদ ২৪ লক্ষ টাকা, দুটি নাইন এমএম পিস্তল, দুটি বাইক ও ছটি মোবাইল।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে সন্তোষ নামে একজন পেশায় কোরিওগ্রাফার। সন্তোষ ওড়িশার বাসিন্দা।

পুলিশের দাবি, ব্যাংক লুঠের পর গ্রেফতাকৃতরা ওড়িশাতেই ফিরে যেত। এর সঙ্গে আরও কেউ জড়িত কি না খতিয়ে দেখছে পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: