সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, জনদুর্ভোগ

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক- 
“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন”– এই স্লোগানকে সামনে রেখে মাগুরার শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী এই সপ্তাহ উদযাপিত হচ্ছে।
এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে স্টেশন চত্বরেবজাতীয় পতাকা উত্তোলন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পতাকা উত্তোলন করা হয়।
পরে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. শামসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম।
ফায়ার ফাইটার খায়রুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, স্টাইল স্মিথ সান অ্যাপারেলস লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. আমানউল্লাহ, জেলা  জীব বৈচিত্র্য ও বন্য প্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক মো. সাইফুল্লাহ ও কমফোর্ট প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক রায়হান বিশ্বাস।
সভাপতির বক্তব্যে শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন মাষ্টার মো. শামছুর রহমান জানান, তিন দিনব্যাপী এই সপ্তাহ উপলক্ষে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির আলোকে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সমন্বয় করে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিস আঙ্গিনা ও ভবন রঙিন পতাকা ও ব্যানার দিয়ে সজ্জিত করা হয়েছে। সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তথ্য অধিদপ্তরের সহযোগিতায় গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিং করে স্লোগান প্রচার ও লিফলেট বিতরণ করা হচ্ছে। পাশাপাশি স্কুল-কলেজ, হাট-বাজার, শিল্প প্রতিষ্ঠান, বিপণিবিতান ও শপিংমলের মতো জনবহুল স্থানে গণসংযোগ ও অগ্নিনির্বাপণ মহড়া প্রদর্শন করা হবে। সমাপনী দিনে স্টেশন পর্যায়ে গাড়ি-পাম্প, অগ্নি নির্বাপক ও উদ্ধার সরঞ্জামাদির প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই সপ্তাহের সমাপ্তি ঘটবে।
June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: