সাকিব সবখানেই

মাগুরানিউজ.কমঃ 

untitled-22_183620এই বিশ্বকাপের তারকা হবেন কে? শিরোপায় হাত ছোঁয়াতে কার জ্বলে ওঠাটা হতে পারে সবচেয়ে কার্যকর? নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিংয়ের বিশ্লেষণে প্রত্যাশিতভাবেই বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান। র‌্যাংকিংয়ে বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশকে বিশ্বকাপ জেতাতে পারবেন, এমন অকল্পনীয় স্বপ্নের কথা বলেননি তিনি। কিন্তু কেন তিনি তিন ফরম্যাটেই বিশ্বসেরা অলরাউন্ডার, সেটা প্রমাণের জন্য এই বিশ্বকাপকেই আদর্শ মঞ্চ বলে মানছেন ফ্লেমিং। আর সাকিব যদি সেটা করতে পারেন, তাহলে বাংলাদেশেরও ভালো করার সম্ভাবনা থাকবে, বলাই বাহুল্য।

‘সাকিব এখন তিন ফরম্যাটেই বিশ্বের সেরা অলরাউন্ডার। কিন্তু কেন? সেটা প্রমাণের এটাই সময়। সে খুবই দক্ষ অ্যাথলেট, আর বিশ্বকাপের আগে তার অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলাটাও বেশ কাজে লাগবে। ওই লিগে বিভিন্ন দলের সেরা খেলোয়াড়দের সঙ্গে খেলবে বলে এ টুর্নামেন্টে তার আর কাউকে ভয় পাওয়ার কিছু থাকবে না। টুর্নামেন্টে বাংলাদেশকে ভালো করতে হলে ব্যাট, বল দুটিতেই ভালো করতে হবে তাকে’- আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত কলামে লিখেছেন সাবেক কিউই অধিনায়ক।

ওই লেখাটিতে বিশ্বকাপে অংশগ্রহণকারী ১৪টি দলেরই একজন করে খেলোয়াড়কে বেছে নিয়েছেন তিনি, তাঁর চোখে যাঁরা হতে পারেন নিজেদের দলের সেরা পারফরমার। তবে অনেক ক্ষেত্রেই প্রচলিত ধারণার বিপরীত স্রোতে হেঁটেছেন তিনি। যেমন, বিরাট কোহলি নন, গতবারের চ্যাম্পিয়ন ভারতীয় দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে তিনি বেছে নিয়েছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। অস্ট্রেলিয়াজুড়ে স্টিভ স্মিথকে নিয়ে হইচই চললেও, ফ্লেমিং বেছে নিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েলকে। ক্রিস গেইলকে বাদ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার, এবি ডিভিলিয়ার্সকে বাদ দিয়ে দক্ষিণ আফ্রিকার ফাফ দু প্লেসি কিংবা ব্রেন্ডন ম্যাককালাম-কেন উইলিয়ামসনদের রেখে তাঁর নিজের দেশের রস টেলরকে বেছে নেওয়াটাও হয়তো চমকে দেবে কাউকে কাউকে। এ ছাড়া শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা, ইংল্যান্ডের এউইন মরগ্যান, পাকিস্তানের শহিদ আফ্রিদি, আফগানিস্তানের হামিদ হাসান, আয়ারল্যান্ডের পল স্টার্লিং, স্কটল্যান্ডের প্রেস্টন মমসেন ও জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলরকে সম্ভাব্য সেরা পারফরমার হিসেবে বেছে নিয়েছেন তিনি।

‘এখন, সব দল চূড়ান্ত হয়ে যাওয়ার পর, টুর্নামেন্টের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আর ভক্ত, মিডিয়া এমনকি দলগুলোও চোখ বুলিয়ে বোঝার চেষ্টা করছে এ আসরে ঝড় তুলতে পারে কারা। দুধের ওপর জমা সরের মতোই এ রকম একটা বৈশ্বিক টুর্নামেন্টেই দেখা যায় সেরা খেলোয়াড়দের, কারণ সবচেয়ে বড় মঞ্চ পেয়ে তারাও জ্বলে উঠতে চাইবে’- লিখেছেন ফ্লেমিং। আইসিসি ক্রিকেট ডটকম

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: