শেখ মুজিব আমার পিতা

file (5)

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা ‘শেখ মুজিব আমার পিতা’। আগামী প্রকাশনী বইটি প্রকাশ করেছে। এছাড়াও প্রধানমন্ত্রীর লেখা আরো ১০টি বইয়ের নতুন সংস্করণ প্রকাশিত হয়েছে এবারের বইমেলায়।

‘শেখ মুজিব আমার পিতা’ বইটি মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মৃতিকথামূলক আত্মজীবনিক রচনা। এতে বঙ্গবন্ধুর জীবনী এবং বঙ্গবন্ধু পরিবারের অনেক অজানা তথ্য স্থান পেয়েছে। এছাড়াও বইটিতে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লড়াই সংগ্রামের ইতিহাস।

প্রধানমন্ত্রী লেখা ও সম্পাদিত অন্যান্য বইগুলো হচ্ছে‌- ‌সাদা কালো, ‌ওরা টোকাই কেন, দারিদ্র্য দূরীকরণ: কিছু চিন্তাভাবনা, সহে না মানবতার অবমাননা, বাংলাদেশে স্বৈরতন্ত্রের জন্ম বিপন্ন গণতন্ত্র লাঞ্ছিত মানবতা, লিভিং ইন টিয়ারস, পিপল অ্যান্ড ডেমোক্রেসি, আমরা জনগণের কথা বলতে এসেছি (জাতীয় সংসদে প্রদত্ত ভাষণ) এবং বাংলাদেশ জাতীয় সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বেবি মওদুদের সঙ্গে যৌথ সম্পাদনা)।

আগামী প্রকাশনীর প্রকাশক ওসমান গনি বাংলামেইলকে বলেন, ‘বর্তমানে দেশের মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির যে চক্রান্ত চলছে বইটির মাধ্যমে পাঠক সেসবের সমাধান পাবে।’

তিনি জানান, এ পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রী রচিত ও সম্পাদিত ১০টি বই তারা প্রকাশ করেছেন। বইমেলার প্রথমদিন থেকেই আগামী প্রকাশনীর স্টলে বইগুলো পাওয়া যাচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: