শালিখা:বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট ‘বিনা’ উদ্ভাবিত উচ্চ ফলনশীল বিনা-২ জাতের তিল দেশি সাধারণ জাতের তিলের তুলনায় দ্বিগুণ ফলন দেয়। এছাড়া এটি সুস্বাদু ও দেখতে সয়াবিনের মতোই স্বচ্ছ,এতে সাধারণ তিলের মতো তীব্র গন্ধ নেই। যে কারণে এটির বানিজ্যিক গুরুত্ব ব্যাপক। এটি ব্যাপকভাবে আবাদ করা গেলে দেশের বছরে ১৬ লাখ মেট্রিক টন ভোজ্য তেলের ঘাটতি অনেকাংশে পূরণ করা সম্ভব।
শনিবার দুপুরে মাগুরার শালিখায় বিনা-২ জাতের তিল চাষে উদ্ধুদ্ধ করতে এক মাঠ দিবসে বক্তারা এ তথ্য দেন। শালিখার আড়ুয়াকান্দি গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিনার মহাপরিচালক ড. এ এইচ এম রাজ্জাক ।
মাগুরার উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল আলিমের সভাপতিত্বে মাঠ দিবসে বক্তব্য রাখেন- বিনার গবেষণা বিভাগের পরিচালক ড. মনোয়ার করিম খান, উদ্ভিত প্রজনন বিভাগের বিজ্ঞানী ড. এম এ মালেক, প্রশিক্ষণ বিভাগের পরিচালক রইচ উল হায়দার, বিনা মাগুরার বৈজ্ঞানিক কর্মকর্তা সৈকত হোসেন, শালিখা উপজেলা কৃষি কর্মকর্তা আজগর আলী, শালিখা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জয় কুমার পাল প্রমুখ।
মাঠ দিবস শেষে কর্মকর্তারা কৃষক আলেক মোল্যার তিলক্ষেত পরিদর্শন করে ফলন পর্যবেক্ষণ করেন ও সন্তোষ প্রকাশ করেন।
আজ বুধবার, জুলাই ১৫, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, ক্রেস্ট ও সনদ বিতরণ
- শ্রীপুরে পিতা ও পুত্রকে কুপিয়ে মারাত্মক জখম, দোকানঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট
- টিসিবিতে নিম্মমানের পণ্য, প্যাকেজের দাম বৃদ্ধি হওয়ায় ক্রেতাদের অসন্তোষ
- শ্রীপুরে দারিয়াপুর ডিগ্রি কলেজের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
- শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় ২০ টি বাড়িঘর ব্যাপক ভাঙচুর লুটপাট
- শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থা উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত
- শ্রীপুরে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত
- শ্রীপুর ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
- শ্রীপুরে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- শ্রীপুরে ডেঙ্গুসহ মশা বাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

