শালিখায় হাড় কাঁপানো শীতে চরম দুর্ভোগ

মাগুরানিউজ.কমঃ

10379872_743808185707810_1640896555105495289_o

প্রচণ্ড শীতে কাপছে শালিখাসহ আশপাশের এলাকা। গত ৪ দিন ধরে শালিখা এলাকার মানুষ দেখতে পারছেন না সুর্যের আলো। ঘন কুয়াশা ও মৃদু বাতাসে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে দরিদ্র পরিবারের সদস্যরা। পর্যাপ্ত কাপড়ের অভাবে যেমন শীতে কাপছে তেমনি বাসগৃহেরও রয়েছে তাদের অভাব। অন্যদিকে শীতে শ্রমজীবি মানুষগুলো শ্রমের কাজও ঠিকমত করতে না পারে চরম মানবতার জীবন যাপন করছে। কাজকর্ম না থাকায় এনজিও ও সুদের টাকার কিস্তি দিতেও তারা হিমশিম খাচ্ছে।

গরীবদের সাথে সাথে ধনীদের মধ্যে শীতের প্রভাব পড়ছে। রাস্তা ঘাটে যানবাহন চলাচলও হয়ে পড়েছে ঝুঁকি পূর্ণ। গ্রামে গ্রামে লোকজন আগুন জালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন। অফিস আদালত, স্কুল কলেজসহ সব এলাকায় শীতের কারণে উপস্থিতি একেবারেই কমে গেছে। বিশেষ করে লোকজন বাইরে বের হচ্ছেন না।

এ ব্যাপারে সেওজগাতী আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন বিশ্বাসের সাথে কথা বললে তিনি বলেন- অনেক ছাত্র-ছাত্রীদের শীতবস্ত্র না থাকায় তারা বিদ্যালয়ে আসতে পারছে না। আবার আসলেও শীতে তারা থাকতে পারছে না। তাই বিদ্যালয়গুলো ঠিকভাবে চালানো সম্ভব হচ্ছে না। তিনি ধনী শ্রেণীর মানুষকে দরিদ্রের পাশে দাড়ানোর পাশে দাড়ানোর আহবান জানান।

শীতের এই অত্যাচারে একমাত্র আড়পাড়া সদর ডাকবাংলা বাজারে পুরাতন কাপড় ব্যবসায়ীরাই ভরসা। পুরাতন কাপড়ের দোকান গুলোতে জমেছে প্রচণ্ড ভিড়। এই সুযোগে দোকানীরা দাম বাড়িয়ে দিচ্ছেন দ্বিগুন। এ ব্যাপারে আড়পাড়া বাজারের পুরাতন কাপড় ব্যবসায়ী মো. বিল্লাল হোসেন বলেন দেশে দীর্ঘ রাজনৈতিক অস্থিতিশীলতা থাকায় পণ্য পরিবহন খরচ বৃদ্ধি ও ঠিকমত আনতে না পারায় আমরা ব্যবসায় ক্ষতির সম্মুখিন কিন্তু বর্তমানে বেচাকেনা কিছুটা বৃদ্ধি পাওয়ায় ক্ষতি পোষানোর চেষ্টা করছি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: