মাগুরাবাসী আসুন শীতার্তের পাশে দাঁড়াই

মাগুরানিউজ.কমঃ 

kol_bg_banglanews24_374511895

মাগুরা জেলার প্রতিটি মানুষ এখন শীতের স্পর্শ বেশ ভালোভাবেই টের পাচ্ছেন। শীতের কনকনে ঠান্ডা আবহাওয়ার সাথে কুয়াশার চাদরে ছেয়ে থাকে গোটা জেলা। আশ্রয়হীন ও বস্ত্রহীন মানুষদের জন্য এ ভয়ানক পরিস্থিত মারাত্মক কষ্টের। তবুও মানুষ নিরুপায়।

সম্পদের সীমাবদ্ধতা কিংবা সদিচ্ছার অভাবে জেলার অসংখ্য মানুষকে ছাদবিহীন উম্মুক্ত স্থানে উধোল গাঁয়ে কিংবা নামমাত্র পোশাকে দিন-রাত কাটাতে হয়। এবারের শীতের তীব্রতা অনেক বেশি সে কারনে ছিন্নমূল মানুষ থেকে নিম্ন আয়ের সাধারন মানুষ প্রত্যেকেই শীতের পোশাকের অভাবে ভুগছেন। শিশুরা বিশেষকরে নবজাতক শিশুরা রয়েছে ঝুকির মধ্যে। শীতের তীব্রতা থেকে এসকল মানুষকে রক্ষা করতে পারলেই এবছরের মত শীতের ঝুকি শেষ।

আরকিছু করতে না পারলেও অন্তত আপনার পুরাতন যেকোন একটি পোশাক দান করুন এসব শীতার্তের জন্য। মাগুরার অসহায় ছিন্নমূল শিশুরা আপনাদের সহযোগিতার দিকে তাকিয়ে রয়েছে। আপনাদের সহযোগিতায় এবার মাগুরার ছিন্নমূল মানুষ থেকে নিম্ন আয়ের সাধারন মানুষ প্রত্যেকেই শীতের পোশাক পাবে।

আপনার বন্ধুদেরকে জানান মাগুরাতে এখন তাদের সহযোগিতা প্রয়োজন। দেশ বিদেশ সবখানে অবস্থানকারী প্রতিটি মাগুরাবাসীর দায়িত্ব মাগুরার এসব অসহায় মানুষদের শীতবস্ত্রের সমস্যার সমাধান করা। একটা কম্বলে বেঁচে যাবে অসহায় একটি পরিবার। একটা গরম জামা একটা শিশুকে দেবে রোগমুক্ত সুস্থ জীবন।

মাগুরাবাসী আপনারা প্রত্যেকে একজন শীতে কষ্ট পাওয়া মানুষকে শীতের ভয়াবহতা থেকে রক্ষা পাওয়ার ব্যবস্থা করে দিন। বন্ধুদের সহায়তা নিন, মাগুরার অপরজনকে বলুন। নিউজ লিংকটি শেয়ার করুন মাগুরা সংক্রান্ত গ্রুপগুলিতে। এই খবর ছড়িয়ে দিন সবখানে, এবার মাগুরাতে শীতে একজনকেও মরতে দেবোনা ।

আসুন যে যার অবস্থান থেকে এগিয়ে আসি। অন্তত এ বছর মাগুরার কোন মানুষকে শীতের কষ্ট পেতে দেবনা ।

প্রত্যেকেই যে যার অবস্থান থেকে প্রচার চালাই এবং সাহায্যের হাত বাড়িয়ে দেই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: