আজ বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে ৪ টি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- শ্রীপুরে আলোচিত শিশু রাজিয়া ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় আসামীর মৃত্যুদণ্ড
- শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় আহত ব্যক্তির মৃত্যু, হত্যাকাণ্ডে জড়িত না এমন ব্যক্তিদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
- শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, ক্রেস্ট ও সনদ বিতরণ
- শ্রীপুরে পিতা ও পুত্রকে কুপিয়ে মারাত্মক জখম, দোকানঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট
- টিসিবিতে নিম্মমানের পণ্য, প্যাকেজের দাম বৃদ্ধি হওয়ায় ক্রেতাদের অসন্তোষ
- শ্রীপুরে দারিয়াপুর ডিগ্রি কলেজের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
- শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় ২০ টি বাড়িঘর ব্যাপক ভাঙচুর লুটপাট
- শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থা উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত
মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখায় ৫২ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা (খ অঞ্চলের) গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতি (খ অঞ্চল) শালিখার আয়োজনে, উপজেলার আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি ক্রীড়া সমিতি শালিখা উপজেলার (খ অঞ্চল) সভাপতি ও কোটবাগ দাখিল মাদ্রাসা সুপার মোঃ আবু দাউদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন, শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বনি আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শালিখা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী শফিউল আলম, শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুন্সি আনিসুর রহমান মিল্টন, সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মুন্সি মনিরুজ্জামান চকলেট, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ শাহিনুর রহমান, আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আলী আহসান, আড়পাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবু সেলিম।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।এবার প্রতিযোগিতায় ফুটবল, হ্যান্ডবল,সাঁতার, কাবাডি, দাবা সহ মোট পাঁচটি ইভেন্টে ৩২ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬ শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করছে।

