শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করেন।
প্রস্তুতিমূলক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম শামীম উদ্দিন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক পরিষদের সভাপতি অপূর্ব মিত্র, শ্রীপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি আশরাফ হোসেন পল্টু, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নারগিস পারভীন, উপজেলার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি রথিন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক সরজিৎ রায় প্রমুখ।
প্রস্তুতি সভায় উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও ১৪৯ টি পূজামন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: