আজ রবিবার, মে ৩১, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে কোরবানির জন্য কেনা গরু চুরি
- শ্রীপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার
- শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১
- শ্রীপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
- সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, জনদুর্ভোগ
- শ্রীপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন
- শ্রীপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
- শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত
- শ্রীপুরে গাভীর কৃত্রিম প্রজনন, খামারিদের দুধ উৎপাদন ও গাভী পালন বিষয়ে প্রশিক্ষণ
মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাঁজা সহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে৷ আটককৃত আসামী উপজেলার বুনাগাতী ইউনিয়নের হাটবাড়ীয়া গ্রামের মুকুল বিশ্বাসের ছেলে রাজু বিশ্বাস(২২), একই গ্রামের অনার্থ বিশ্বাসের ছেলে অভি বিশ্বাস(২১), গৌরপদ বিশ্বাসের ছেলে সজিব বিশ্বাস(২০)৷
রোবববার রাতে হাটবাড়ীয়া গ্রামের বাবলু সরকারের চায়ের দোকানের সামনে থেকে ২০০ গ্রাম গাঁজা সহ তাদেরকে আটক করা হয়৷ শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীনের দিক নির্দেশনায় এএসআই লিটন হোসেনের নেতৃত্বে এসআই লিটন গাজী ও এএসআই মিলন হোসাইন আসামীকে গাঁজাসহ আটক করে ৷ এব্যাপারে শালিখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে৷

