মেঘদূতের বার্তা, এবার বর্ষায় মাতবে প্রকৃতি

মাগুরানিউজ.কমঃ

11407300_1009969862369433_217307823631666692_n

‘আজি ঝরো ঝরো মুখরও বাদল দিনে’ রবীন্দ্রসংগীতের সুর মূর্ছনায় আর বৃষ্টির রিমঝিম শব্দে মুগ্ধ চিত্তে সাঁঝকালো আকাশে মেঘের আনাগোনা উপভোগ্যের দিন এসে গেছে। কারণ বর্ষার আগমনী বার্তা নিয়ে ইতোমধ্যে মেঘদূত তার ঘনকালো রূপে ছেয়ে ফেলেছে আকাশ। গর্জনে-বর্ষণে জানান দিচ্ছে এখন থেকে বর্ষায় মাতবে প্রকৃতি। অর্থাৎ একদিন পরই আসছে আষাঢ়। প্রকৃতির রূপবৈচিত্র্যে আর ঋতুচক্রের আবর্তে শুরু হচ্ছে বর্ষাকাল।

এখন থেকে প্রকৃতিতে রিমঝিম আর ঝরো ঝরো বৃষ্টির খেলা নিয়মিতই চলবে। আর এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

জানিয়েছে, ‘বর্ষাকাল আসছে, তাই এখন থেকে নিয়মিত বৃষ্টিপাত হওয়াটাই স্বাভাবিক। কারণ মৌসুমী বায়ু এখন বাংলাদেশের উপর মোটামোটি সক্রিয় এবং তাপমাত্রাও কমতে থাকবে।’

এদিকে আজ শনিবার সারাদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- লঘুচাপের বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামোটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় আছে।

এদিকে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

তাপমাত্রা সম্পর্কে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে দিন ও রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি বৃদ্ধি পেতে পারে এবং দেশের অন্যত্র দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এছাড়া ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১৫ কি.মি. গতিতে বাতাস বইছে যার আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।

এদিকে ঢাকায় আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ০৬টা ৪৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১১ মিনিটে। এবং পরবর্তী ৭২ ঘণ্টা অর্থাৎ ৩ দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: