নিষ্প্রাণ ড্র হচ্ছে ফতুল্লা টেস্ট!

মাগুরানিউজ.কমঃ

bangladesh11434192601 (1)
ফতুল্লা টেস্টের চতুর্থ দিনের খেলাও বৃষ্টিতে পণ্ড হয়েছে। চতুর্থ দিন মাত্র ৩০.১ ওভার খেলা হয়। মধ্যাহ্ন বিরতির ১০ মিনিট আগে থেকে ফতুল্লায় বৃষ্টি শুরু হয়।

শুরুর দিকে বেশ জোরেই বৃষ্টি হয়। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বয়ে যায় ঝড়ো বাতাস। বাতাসে মাঠের পূর্ব দিকের বাঁশের ছাউনি (প্যান্ডেল) হেলে পড়ে। পুরো আকাশ কালো মেঘের দখলে চলে যায়।

প্রায় ঘণ্টাখানেকের বৃষ্টিতে পুরো মাঠে পানি জমে যায়। বৃষ্টি থামার পরপরই গ্রাউন্ডসম্যানরা পানি নিষ্কাশনে ব্যস্ত হয়ে পড়েন।কিন্তু কোনোভাবেই মাঠের পানি কমানো যাচ্ছিল না।বেলা ৩টায় প্রথম মাঠ পর্যবেক্ষণ করেন আম্পায়াররা। সন্তুষ্ট হতে না পারায় ক্রিকেটারদের চা-বিরতিতে পাঠিয়ে দেন।

এক ঘন্টা পর দ্বিতীয় দফায় মাঠ পর্যবেক্ষণ করেন আম্পায়াররা। ঘণ্টা দুয়েক সময় নিয়েও মাঠ খেলার অনুপযুক্ত মনে হয় তাদের কাছে। এ কারণে ৪টা ৬ মিনিটে চতুর্থ দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। রোববার সকাল সাড়ে ৯টায় পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু হবে।       

বৃষ্টিবিঘ্নিত চতুর্থ দিনে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করেছে। ৩৫১ রানে পিছিয়ে থেকে বাংলাদেশ চতুর্থ দিনের খেলা শেষ করেছে। ফলোঅন এড়াতে ২৬৩ রান করতে হবে বাংলাদেশকে। এর আগে ভারত ৬ উইকেটে ৪৬২ রানে প্রথম ইনিংস ঘোষণা করেন।

তবে নিষ্প্রাণ ড্র হচ্ছে ফতুল্লা টেস্ট। রোববার পঞ্চম দিনে বাংলাদেশের দুই অপরাজিত ব্যাটসম্যান ব্যাটিং শুরু করবেন। সেক্ষেত্রে বাংলাদেশকে অলআউট করে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে টার্গেট দেওয়াটা অনেকটা অলিক স্বপ্নের মতো!

ইমরুল কায়েস ৫৯ ও সাকিব আল হাসান শূন্য রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। ফতুল্লা টেস্টে চতুর্থ দিনে আর ব্যাটিংয়ে নামেনি ভারত। দিনের খেলা শুরুর আগেই ইনিংস ঘোষণা করেন দলটির নতুন অধিনায়ক বিরাট কোহলি।

অধিনায়ক হিসেবে কোহলির শুরুটা ভালো হয়নি। মহেন্দ্র সিং ধোনি টেস্ট থেকে অবসর নেওয়ার পর এটি ছিল কোহলির অধীনে ভারতের প্রথম টেস্ট। কিন্তু প্রথম ইনিংসেই ফ্লপ কোহলি। মাত্র ১৪ রান করে তরুণ তুর্কি জুবায়েরের কাছে হার মানেন কোহলি।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: