মাগুরানিউজ.কমঃ
মাগুরা থেকে ঢাকামুখী দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া শহরের বিভিন্ন বাসস্ট্যান্ডে পুলিশি টহল জোরদার করা হয়েছে। তবে আন্তঃজেলা ও লোকাল রুটে বাস চলাচল রয়েছে স্বাভাবিক।
রোববার দুপুর দেড়টা থেকেই যশোর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হয়েছে। আর সন্ধ্যার পর থেকে ঢাকাগামী পরিবহনের টিকেট বিক্রয় বন্ধ রেখেছেন কাউন্টারগুলো। টিকেট কাউন্টার থেকে জানানো হচ্ছে, সন্ধ্যার পর থেকে কোন পরিবহন চলবে না।
রোববার দুপুর ২টায় বাসটার্মিনালে গিয়ে দেখা যায়, ঢাকাগামী সব যাত্রীবাহী বাসে পুলিশ তল্লাশি করছে। যাত্রীরা কি কাজে ঢাকা যাচ্ছেন সে বিষয়টিও খেয়াল করছে পুলিশ। এছাড়াও যাত্রীদের ল্যাগেজ ও ব্যাগ খুলে তল্লাশি করা হচ্ছে।
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, সাধারণ মানুষ ও যাত্রীদের নিরাপত্তা বাড়াতে পুলিশি টহল বাড়ানো হয়েছে।
এ অবস্থায় অনেকেই বাস কাউন্টারে এসে দুর্ভোগে পড়ছেন।


