মাগুরানিউজ.কমঃ
মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাস স্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় রাহেলা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
তিনি শালিখার গড়েরহাট গ্রামের মোসলেম উদ্দিনের স্ত্রী।
রাহেলা বেগমের স্বামী মোসলেম উদ্দিন জানান, রাতের গাড়িতে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে তিনি ও তার স্ত্রী রাত সাড়ে ১০টার দিকে আড়পাড়া বাস স্ট্যান্ডে আসেন। এ সময় তার স্ত্রী রাস্তা পার হতে গেলে যশোরের দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি রাস্তার ওপর ছিটকে পড়লে বিপরীত দিক থেকে আসা একটি বাসের চাকায় পিষ্ট হন।এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।


