মাগুরায় মাঠ দিবসে বিনার মহাপরিচালক ড. আজগর আলী

মাগুরানিউজ.কমঃ 

HJ-1425129507ty

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত নতুন উন্নত জাতের বিনা-৮ ও ৯ জাতের মসুর ডালের ওপর মাগুরায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সদর উপজেলার রামনগর গ্রামে মাগুরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুব্রত কুমার চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন-বিনার মহাপরিচালক ড. আজগর আলী, কীটতত্ত্ব বিভাগের প্রধান ড. জাহাঙ্গীর আলম, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফিরোজ হাসান, ড. স্নিগ্ধা রায়, মাগুরা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক সোহরাব হোসেন, কৃষক মোকসেদ আলী প্রমুখ।

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. আজগর আলী সরকার জানান, বিনা উদ্ভাবিত ৮ ও ৯ জাতের মসুর ডাল স্থানীয় জাতের তুলনায় দুই গুণেরও বেশি উৎপাদন ক্ষমতাসম্পন্ন। এই জাতের হেক্টর প্রতি মসুর ডাল উৎপাদন হয় ২ থেকে আড়াই টন। অথচ স্থানীয় জাতের আবাদে ফলন হয় সর্বোচ্চ ১ টন। বর্তমানে দেশের চাহিদার ৭০ শতাংশ ডাল বাইরে থেকে আমদানি করতে হয়। কিন্তু নতুন উদ্ভাবিত এই জাতের আবাদ সারাদেশে ছড়িয়ে দেওয়া গেলে ডালের আমদানি নির্ভরতা কমে আসবে।

তা ছাড়া এটি রোগ বালাই সহিষ্ণু এবং উৎপাদন খরচ কম হওয়ায় কৃষকরা এই জাতের চাষ করে যেমন লাভবান হবেন তেমনি প্রোটিনের চাহিদা পূরণে জাতটি বিশেষ অবদান রাখতে সক্ষম হবে বলে তিনি উল্লেখ করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: