যশোরকে বিভাগ করার দাবিতে ঢাকায় মানববন্ধন

মাগুরানিউজ.কমঃ 

1424878643tyuytty

ব্রিটিশ ভারতের প্রথম জেলা যশোরকে বিভাগ করার দাবিতে আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। যশোর ইনফো ফাউন্ডেশন এই মানব বন্ধনের আয়োজন করে।

মানববন্ধন ও সমাবেশে বক্তারা যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল ও কুষ্টিয়া জেলা নিয়ে যশোর বিভাগ ঘোষণা করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

সকাল ১০ টা থেকে এই এক ঘন্টার মানববন্ধনে বক্তারা অবস্থানগত কারণে দেশের প্রাচীনতম ও ঐতিহ্যবাহি জেলা যশোর অনেক আগেই বিভাগ হওয়া উচিত ছিল উল্লেখ করেন।

তারা বলেন, যশোরকে বিভাগ করা হলে এই জেলাগুলোর প্রশাসনিক কর্মকান্ড পরিচালনা সহজতর হবে। যশোরের বাড়তি সুবিধা হচ্ছে ঐতিহ্যবাহি ৩৬০ দরজার দ্বি-তল কালেক্টরেট ভবন। এই ভবনটি খুলনা বিভাগীয় কার্যালয়ের চেয়ে বড়। কাজেই যশোর বিভাগ হলে এই ভবন থেকেই বিভাগীয় সব দাপ্তরিক কর্মকান্ড পরিচালনা করা সম্ভব হবে। তাই বিভাগীয় কার্যালয় ভবন নির্মানের জন্য সরকারের নতুন কোন অর্থ ব্যয় করতে হবে না।

মানববন্ধনে বক্তারা বলেন, এছাড়া বেনাপোল বন্দর থেকে বছরে যে তিন হাজার কোটি টাকা রাজস্ব আদায় হয়, যশোর বিভাগ হলে উন্নয়ন কর্মকান্ডে এই টাকা থেকে বরাদ্দ পাওয়া সম্ভব হবে।

মানববন্ধনে বাম রাজনীতিক হায়দার আকবর খান রনো ও বিমল বিশ্বাস, সাংবাদিক ও ছড়াকার আবু সালেহ, অধ্যাপক হাসান আবদুল কাইউম, বৃহত্তর যশোর সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল হাবিব ফিরোজ, নড়াইল জেলা সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন তালুকদার, যশোর বিভাগ আন্দোলন পরিষদের আহবায়ক প্রকৌশলী আব্দুস সাত্তার, যশোর ইনফো ফাউন্ডেশনের চেয়ারম্যান ইকবাল হোসেন সিদ্দিকী মিশু, যশোর ইনফো ওয়েবসাইট পরিচালনা কমিটির সভাপতি ভবোতোষ মুখার্জী সুবীর ও সাধারণ সম্পাদক মো: ওয়াহিদুল ইসলাম, যশোর ডট ইনফোর প্রতিষ্ঠাতা হাসানুজ্জামান বিপুল প্রমুখ বক্তৃতা করেন। তবে মাগুরার পক্ষে কাউকে এখানে পাওয়া যায়নি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: