মাগুরা পৌরসভার অফিস ভবনের সার্ভেয়ার কক্ষে রহস্যময় আগুন

মাগুরানিউজ.কমঃ 

Magura-1425178976

মাগুরা পৌরসভা অফিস ভবনের সার্ভেয়ার কক্ষে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

শনিবার গভীর রাতে এই ঘটনা ঘটে। এতে অফিসের জমিজমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে বলে জানা গেছে।

মাগুরা পৌর মেয়র ইকবাল আকতার খান কাফুর বলেন, ‘কে বা কারা নাশকতা সৃষ্টির লক্ষ্যে পৌর অফিস ভবনের ২নং প্রাইমারি স্কুলের রাস্তা সংলগ্ন নিচতলার জানালা দিয়ে সার্ভেয়ার আব্দুল আজিজ শাহিনের কক্ষে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে অফিসে সংরক্ষিত জমিজমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।’

মাগুরা ফায়ার স্টেশন মাস্টার মো. মনিরুজ্জামান জানান,  রাতে খবর পেয়েই দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগা কক্ষের মধ্যে কেরোসিনের গন্ধ পাওয়া গেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনায় তদন্ত চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: