মাগুরায় ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

মাগুরানিউজ.কমঃ 

10915218_1596247583940524_4034416573362159422_n

জেলা প্রশাসনের উদ্যোগে মাগুরা কালেকটরেট মাঠে আজ শুক্রবার বিকেল থেকে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। বিকেল সোয়া ৩টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ। 

10915304_1596254390606510_8855847631638872514_n

জেলা প্রশাসক মাহবুবর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ শরিফুল ইসলাম, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ বিজন কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহাদৎ হোসেন, পৌর মেয়র ইকবাল আক্তার খান কাফুর, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজেল হোসেন খান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্যা নবুয়াত আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাসির বাবলু, আওয়ামী লীগ নেতা পঙ্কজ কুণ্ডু, হাজরাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান প্রমুখ।

10610705_1596254340606515_1407457573627796845_n

সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে এটুআই প্রকল্পের আওতায় ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র, জেলা ই-সেবা কেন্দ্রসহ বিভিন্নভাবে প্রত্যন্ত অঞ্চলের মানুষ খুব সহজেই স্বল্প খরচে কম সময়ে তথ্য প্রযুক্তির সেবা পাচ্ছেন। যা আরো গতিশীল করতে কাজ করে যাচ্ছে সরকার।

৩ দিনব্যাপী মেলায় সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ৩০টি স্টলে আগত জনসাধারণকে তথ্য প্রযুক্তি সেবার সুফল সম্পর্কে ধারণা প্রদান করছে। এ ছাড়া মেলায় ডিজিটাল বিষয়ক ক্ইুজ প্রতিযোগতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আগামী ১৮ জানুয়ারি ডিজিটাল মেলার সমাপনী দিনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: