মাগুরায় অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

মাগুরানিউজ.কমঃ 

Fair-1-1421437508 (2)

মাগুরার শ্রীপুর উপজেলার কচুয়া গ্রামে আগুন লেগে  সাতটি বসতঘর পুড়ে গেছে। শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ইসলাম হোসেন জানান, রাত সাড়ে ৯টার দিকে মোসলেম বিশ্বাসের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্য তা ছড়িয়ে পড়ে। তার নিজের বসতঘরসহ প্রতিবেশি লিটন, মোজাহার, আলমগীর ও রহমানের বসত ঘরসহ সাতটি ঘর পুড়ে যায়। এলাবাসী আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যার্থ হয়ে ফায়ার সর্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনিরুজ্জামান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে সাতটি বসতঘরে থাকা বিভিন্ন মালামাল সম্পূর্ণ ভম্মীভূত হয়ে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শ্রীপুর উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের ক্ষতিপুরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: