মাগুরানিউজ.কমঃ
মাগুরার শালিখা উপজেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি শেখ কেনায়েত আলীকে (৪৫) নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার ভোর পাঁচটার দিকে উপজেলার উজগ্রাম এলাকার নিজ বাড়ি থেকে কেনায়েত আলীকে গ্রেপ্তার করা হয়।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফখরুল আলম খান বলেন, গত জানুয়ারি মাসে দায়ের হওয়া নাশকতার একটি মামলায় কেনায়েত আলীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।


