মাগুরায় গুঞ্জন, আ’ লীগের প্রাথী হচ্ছেন এটিএম আবদুল ওয়াহহাব

মাগুরানিউজ.কমঃ

11034211_1619200341645uo2ui48_4267031593851699161_n

মাগুরা শহরে আজ সারাদিন ধরেই গুঞ্জন মাগুরা-১ আসনের উপ-নির্বাচনে প্রাথী হচ্ছেন মেঃ জেঃ (অবঃ) এটিএম আবদুল ওয়াহহাব। রাতের দিকে এসে তা বেড়েই চলেছে। মাগুরাবাসীর প্রশ্ন কে এইমেঃ জেঃ (অবঃ) এটিএম আবদুল ওয়াহহাব? বেশিরভাগ মাগুরাবাসীর কাছেই সম্পুর্ন অপরিচিত এই নামটি। 

মাগুরার সদর আসনটি দীর্ঘদিন আওয়ামী লীগের দখলে রয়েছে। সেই ১৯৯৬ সাল থেকে। সে সময় নির্বাচিত হন এ আসন থেকে পরপর চারবার নির্বাচিত সংসদ সদস্য প্রফেসর ডাক্তার সিরাজুল আকবর। যিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ছিলেন। সেই আসন থেকে এবার আওয়ামী লীগের মনোনয়ন চান মুক্তিযোদ্ধা মেঃ জেঃ (অবঃ) এটিএম আব্দুল ওয়াহহাব।

কথা সেটিও নয়। আওয়ামীলীগ কাকে মনোনয়ন দেবে আর কে মনোনয়ন চাইবে সেটি দলীয় এবং রাজনৈতিক বিষয়। কিন্তু কথা হচ্ছে কে এই প্রার্থী। মাগুরাবাসীর স্বপ্নপুরনের যাত্রার অন্যতম নেতৃত্ব দানকারী ব্যক্তিটির পরিচয় জানতে চায় মাগুরাবাসী।

এপর্যন্ত একবারই মাগুরাতে সাংবাদিকদের সামনে এসেছেন জনাব এটিএম আবদুল ওয়াহহাব। বিগত নির্বাচনের অব্যবহিত পূর্বে তিনি প্রার্থী হিসাবে আবিভূত হন। বাড়ি শ্রীপুর।

তো বিগত সংসদ নির্বাচনের অব্যবহিত পূর্বে ২০১৩ সেপ্টেম্বরের ২৪ তারিখ, মঙ্গলবার। এটিএম আবদুল ওয়াহহাব মাগুরা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন ডেকেছেন। কি দাবি? তিনি মনোনয়ন চান আওয়ামী লীগ থেকে। নির্বাচন করবেন মাগুরা-১ আসন থেকে। কারণ তিনি তৎকালিন সংসদ সদস্য প্রফেসর ডাক্তার সিরাজুল আকবর এমপির চেয়ে নিজেকে যোগ্য মনে করেন। ঠিক আছে। তিনি একজন মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের সমর্থক। মনোনয়ন তো চাইতেই পারেন।

সাংবাদিক সম্মেলন করে সাংবাদিকদের খাইয়ে নিজের ইচ্ছেও ব্যক্ত করলেন। দুই ভদ্রলোককেও সঙ্গে নিয়ে এসেছেন সাংবাদিক সম্মেলনে। ওয়াহহাব সাহেবের ডানপাশে এক ভদ্রলোক। চিনতে পারলাম না। পরে জেনেছি তার বাড়ি মাগুরার শ্রীপুরে। আর বাম হাতে ঠিকাদার আবুল হোসেন খান। সারা মাগুরায় তার ব্যক্তিগত পরিচিতি রয়েছে।

মেঃ জেঃ (অবঃ) এটিএম আবদুল ওয়াহহাব আবারও নাকি প্রার্থী। আসন্ন উপনির্বাচনে প্রার্থী হবেন। স্থলাভিষিক্ত হবেন প্রফেসর ডাক্তার সিরাজুল আকবর এমপির।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: