গণভবনে সাক্ষাতকার প্রদানে মাগুরা-১ উপ-নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী নেতারা

মাগুরানিউজ.কমঃ 

11034211_16192003416452ui48_rty4267031593851699161_n

—ছবিতে সাক্ষাতকার পর্বের আগের কোন এক মুহূর্তে গণভবনের সামনে মনোনয়ন প্রত্যাশী মাগুরার ৪ নেতা। বাম থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক পংকজ সাহা, শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি ও শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, মাগুরা জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম ও মাগুরা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহ্বাজ আবু নাসির বাবলু।

মাগুরা-১ উপ-নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীদের সাক্ষাতকার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধায় মাগুরার মনোনয়ন প্রত্যাশী নেতারা গণভবনে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে সাক্ষাতকার দিয়েছেন।

১৭ জন মনোনয়ন প্রত্যাশী মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন বলে জানা গেছে। 

মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় উল্লেখযোগ্য নেতারা হলেন- মাগুরা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আছাদুজ্জামানের ছেলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব  সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তানজেল হোসেন খান, মুক্তিযুদ্ধে সাব-সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহাব, জেলা আওয়ামী লীগের বর্তমান সহ-সভাপতি ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুমার কুণ্ডু, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক গোলাম মওলা, জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমাউনুর রশিদ মুহিত, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল কুদ্দুস খান, সাধারণ সম্পাদক বাবুল ফকির, মুক্তিযুদ্ধে শ্রীপুর বাহিনীর অধিনায়ক আকবর হোসেন মিয়ার ছেলে ও শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, কেন্দ্রীয় যুব মহিলা লীগের নারী ও শিশু বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খোদেজা নাসরিন আক্তার হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ও জগন্নাথ হল শাখার নির্বাচিত সাধারণ সম্পাদক  পঙ্কজ কুমার সাহা, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক নির্মল কুমার সাহা, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল আকবর কল্লোল, জেলা যুবলীগ নেতা খুরশিদ হায়দার টুটুল,  কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ইসমত আরা হ্যাপী।

আগামী ২৮ তারিখে চুড়ান্ত প্রার্থীতা ঘোষনা করা হবে বলে জানা গেছে। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: