মাগুরানিউজ.কমঃ
মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের বাসিন্দা বিশিষ্ট ইমলামী চিন্তাবিদ মুফাচ্ছেরে কুরআন মুফতি মুহাদ্দিস হযরত মাওলানা আলহাজ্ব একেএম আব্দুস শুকুর সাহেব (১০৪) ৫ মার্চ বৃহস্পতিবার ভোরে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে- রাজিউন )।
মরহুমের নামাজে জানাজা আজ মহম্মদপুর সদরের কেন্দ্রীয় ইদগাহ-গোরস্থান মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাকে পূর্বনারায়নপুর গোরস্তানে দাফন করা হয়।


