মাগুরানিউজ.কমঃ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী গ্রামের পারনান্দুয়ালী ১৪ নং সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে উদ্বোধন করা হল ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার।
উদ্দোগ গ্রহনকাররা জানান, ২১ শে ফেব্রুয়ারি আমাদের বাঙ্গালিদের জন্য একটি গৌরব উজ্জ্বল দিন। ইতিহাসের এই দিনেই মাতৃভাষার জন্য রাজপথে জীবন দিতে হয়েছিল সালাম, বরকত ও রফিকসহ নাম না জানা আরও অনেকেই। তাদের জন্যই আজকে আমরা মন খুলে বাংলা বলছি, লিখছি। বিশ্বের ইতিহাসের বুকে মাতৃভাষার জন্য বীরল দৃষ্টান্ত স্থাপন করেছিলাম আমরা এই বাঙালীরাই। আর তাই এই দিনটি আজ শুধু বাংলাদেশ স্মরণ করেনা। ২১ শে ফেব্রুয়ারি দিনটি স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের। সারা বিশ্বই দিনটি স্মরণ করে। আমরা আমাদের স্কুলেই ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার তৈরী করেছি।


