মাগুরানিউজ.কমঃ
ঘুম ভাঙার আগেই যাদের দরজায় বৃষ্টি কড়া নেড়েছে তারা হয়তো তা উপভোগ করেছেন ভালো করেই। তবে দুর্ভোগে পড়তে হয়েছে কর্মব্যস্ত মানুষ ও স্কুলগামী ছেলে-মেয়েদের।
মাগুরাতে আজ সকাল ৭টার পর থেকে মেঘ কালো রূপ ধারণ করতে থাকে। বিজলি চমকানোর সঙ্গে খানিক গর্জন। সূর্য আড়াল করে মেঘের বুক চিরে অনবরত বর্ষণ।
সকাল থেকে বৃষ্টির কারণে কর্মস্থলে যাওয়া মানুষের দুর্ভোগে পড়তে হয়। বৃষ্টির কারণে স্কুল-কলেজ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দুর্ভোগ ছিল চোখে পড়ার মতো। শিক্ষার্থীদের পাশাপাশি তাদের দিতে আসা অনেক অভিভাবককেও বৃষ্টিতে ভিজতে দেখা গেছে।


