মহম্মদপুরে জেলেদের জীবন যাত্রার মান উন্নয়নে ওরিয়েন্টেশন সভা

মাগুরানিউজ.কম:

imagesমহম্মদপুরে রোভা ফাউন্ডেশনের আয়োজনে প্রান্তিক জেলেদের জীবন যাত্রার মানোন্নয়ন, তাদের স্বাধীনতা ও অধিকার তরান্বিত করণ প্রকল্পের আওতায় মহম্মদপুর উপজেলা জেলে অধিকার রক্ষা কমিটির এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সম্মেলন কক্ষে সোমবার সকালে এ ওরিয়েন্টেশন সভা অনুষ্টিত হয়।

ওরিয়েন্টেশনে বিভিন্ন মৎস্যজীবি সমিতির শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। উপজেলা জেলে অধিকার রক্ষা কমিটির সভাপতি নিত্যগোপাল রাজবংশীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: আলী রেজা খোকন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিত্যরজ্ঞন সাহা, সাংবাদিক সুব্রত সরকার, প্রকল্প অফিসার এস এম শরিফুল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী মো: শরিফুল ইসলাম, উপজেলা অধিকার রক্ষা কমিটির সদস্য সচিব তাপস কুমার শিকদার, মনিরুজ্জমান খবির প্রমুখ। কর্মশালা শেষে নিত্য গোপাল রাজবংশীকে সভাপতি ও তাপস কুমার শিকদার কে সদস্য সচিব করে ৮০০ সদস্য বিশিষ্ট উপজেলা জেলে অধিকার রক্ষা কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: