যক্ষ্মা নিয়ন্ত্রণে সাংবাদিকদের সঙ্গে গোলটেবিল বৈঠক

মাগুরানিউজ.কম:

Magura_Jakkha__bg_463464186যক্ষ্মার ভয়াবহতা এইডসের চেয়েও মারাত্মক আকার ধারণ করতে পারে। বিনামূল্যে যক্ষ্মা পরীক্ষা, ওষুধ বিতরণসহ নানা সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও শুধুমাত্র নিয়মিত ওষুধ গ্রহণ না করায় ওষুধ প্রতিরোধী যক্ষ্মা মারণব্যাধীতে রূপ নিতে পারে। এক্ষেত্রে জনগণকে সচেতন করতে সঠিক তথ্য প্রচারের মাধ্যমে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। 

সোমবার দুপুরে মাগুরা প্রেসক্লাবে আয়োজিত ‘‘যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম: অগ্রগতি ও চ্যালেঞ্জ’’ শিরোনামে সাংবাদিকদের সঙ্গে গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বিশেষজ্ঞরা। 

মাগুরার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোক্তাদুর রহমানের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন-মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম তারেক। 

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-ডা. আব্দুল্লাহেল কাফি, ডা. জয়ন্ত কুমার কুন্ডু, পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আমিনুল ইসলাম, ব্র্যাক অ্যাডভোকেসি প্রোগ্রামের খুলনা ও বরিশাল অঞ্চলের প্রধান মধুসুধন দে, জেলা ব্র্যাক প্রতিনিধি রোকেয়া বেগম প্রমুখ।

মাগুরা প্রেসক্লাব, জেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাকের যৌথ আয়োজনে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: