মাগুরানিউজ.কমঃ
‘জ্বলছে আলো চলছে দেশ এগিয়ে যাবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় আজ রবিবার বিদ্যুৎ সপ্তাহ শুরু হয়েছে। মাগুরা জেলা কালেক্টরেট চত্বরে প্রধান অতিথি হিসেবে বিদ্যুৎ সপ্তাহের উদ্বোধন করেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডা. এমএস আকবর এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ, জেলা প্রশাসক মাহবুবর রহমান, মাগুরা বিদ্যুৎ উপকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী বিমল দাস।
মাগুরা বিদ্যুৎ উপকেন্দ্রের সহকারি প্রকৌশলী ওহিদুজ্জামান, রজব আলী বিশ্বাস,বিদ্যুৎ শ্রমিক লীগের সভাপতি রেজাউল করিম খানসহ বিভিন্ন সরকারি বে-সরকরি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


