আকবর হোসেন মিয়ার মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

মাগুরানিউজ.কমঃ 

11034211_16192003416452ui48_426703yu1593851699161_n
চলে গেলেন মুক্তিযুদ্ধের বীর সেনানী, মাগুরার মুক্তিযুদ্ধের কিংবদন্তি মহানায়ক, শ্রীপুর বাহিনী তথা ‘আকবর বাহিনী’ প্রধান, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকবর হোসেন মিয়া।আজ সকাল ১১.১৫ মিনিটের সময় যশোর সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহহী……..রাজেউন)।

আকবর হোসেন মিয়ার মৃত্যুতে মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ্যাড. ডঃ শ্রী বীরেন শিকদার এম.পি গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোক বিবৃতিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আকবর হোসেন মিয়ার মৃত্যূতে বাংলাদেশ আওয়ামী লীগ একজন নিবেদিতপ্রাণ প্রবীণ নেতাকে হারালো।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরো বলেন, মাগুরাবাসী এ খ্যতিমান মুক্তিযোদ্ধা ও  নেতার অবদান আজীবন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন।

তার পবিত্র ও ত্যাগী কর্মময় জীবন ও নেতৃত্ব রাজনীতি ও দেশসেবায় অনন্য উদাহরণ হয়ে থাকবে, বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, কিংবদন্তি এই মুক্তিযোদ্ধা শ্রীপুর বাহিনীর প্রধান হিসাবে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন। শ্রীপুরের ৩নং শ্রীকোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসাবে তার কর্মকান্ড শ্রীপুরবাসী তথা মাগুরাবাসী শ্রদ্ধার সাথে স্মরন করবে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম আকবর হোসেন মিয়ার আত্মার শান্তি কামনা করেন ও তার শোকাহত পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানান।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: