আকবর হোসেন মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করলেন জয়

মাগুরানিউজ.কমঃ 

11034211_16192003416452ui48_42670315gh93851699161_n

মুক্তিযুদ্ধের বীর সেনানী, মাগুরার মুক্তিযুদ্ধের কিংবদন্তি মহানায়ক, শ্রীপুর বাহিনী তথা ‘আকবর বাহিনী’ প্রধান আকবর হোসেন মিয়া আজ সকাল সাড়ে এগারটায় তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহহী……..রাজেউন)।

আকবর হোসেনের মৃত্যুতে শোকাহত মাগুরাবাসী। ‘মাগুরানিউজ’ পরিবার কিংবদন্তি মহানায়ক, শ্রীপুর বাহিনী তথা ‘আকবর বাহিনী’ প্রধান আকবর হোসেন মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে।

শোক বিবৃতিতে ‘মাগুরানিউজ’ সম্পাদক রাজীব মিত্র জয় বলেন, মাগুরার মুক্তিযুদ্ধের কিংবদন্তি মহানায়ক, শ্রীপুর বাহিনী তথা ‘আকবর বাহিনী’ প্রধান আকবর হোসেন মিয়ার মৃত্যুতে মাগুরাবাসী একজন নিবেদিতপ্রাণ প্রবীণ নেতাকে হারালো।

তিনি বলেন, মাগুরাবাসী এই খ্যতিমান কিংবদন্তি বীর মুক্তিযোদ্ধর অবদান আজীবন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন।

তার পবিত্র ও ত্যাগী কর্মময় জীবন ও নেতৃত্ব রাজনীতি ও দেশসেবায় অনন্য উদাহরণ হয়ে থাকবে, বলেন ‘মাগুরানিউজ’ সম্পাদক।

বিবৃতিতে ‘মাগুরানিউজ’ পরিবার মরহুম আকবর হোসেন মিয়ার আত্মার শান্তি কামনা ও তার শোকাহত পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: