রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ‘আকবর বাহিনী’ প্রধান আকবর হোসেন মিয়ার

মাগুরানিউজ.কমঃ 

11034211_1619200341645672ui48_4267031593851699161_n

মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী, মাগুরার মুক্তিযুদ্ধের কিংবদন্তি মহানায়ক, শ্রীপুর বাহিনী তথা ‘আকবর বাহিনী’ প্রধান আকবর হোসেন মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

আগামীকাল বেলা ১১ ঘটিকার সময় মাগুরার শ্রীপুরের খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে মরহুম আকবর হোসেন মিয়ার নামাযে জানাযা।

নামাজে জানাজা শেষে তার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় সম্মাননা জানানোর পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার বেলা সাড়ে ১১টা ১৫ মিনিটে যশোরের কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

তিন ছেলে ও ছয় মেয়েসহ তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের পুত্র কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি মরহুমের জন্য সকলের দোয়া প্রার্থনা করেছেন।

কিংবদন্তিতুল্য এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে শ্রীপুর, মাগুরার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন শোক জানিয়েছে।

মাগুরাবাসী সকলে মাগুরার এই কিংবদন্তিতুল্য মানুষটির জন্য দোয়া প্রার্থনা করি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: