অথৈ জল পেরিয়ে তবেই লেখাপড়া

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিনিধিঃ

অথৈ জল পেরিয়ে তবেই বিদ্যালয়ে প্রবেশ করতে হচ্ছে কমলমতি শিশুদের। চরম দুশ্চিন্তায় প্রতিটি শিশুর পিতামাতা। কমে গেছে বিদ্যালয়ে উপস্থিতি। পাঠদান ব্যাহত হচ্ছে।মনই চিত্র মাগুরার শ্রীপুর উপজেলার ১ নং গয়েশপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের আওতাধীন ছাবিনগর গ্রামের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান ছাবিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। জলাবদ্ধতার কারনে সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতির।

স্থানীয়রা জানান, জলাবদ্ধতার অন্যতম প্রধান কারন বিদ্যালয়ের চারপাশে পুকুর দ্বারা বেষ্টিত। বিদ্যালয়ের খেলার মাঠ পাশের পুকুরের পানিতে প্লাবিত। এই পানির ডিঙ্গিয়ে ভিজে বাচ্চারা ক্লাস করছে। এতে বাচ্চাদের অনেকই পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছে।

স্থানীয়রা আরো জানান, বিগত দুইবছর বর্ষার সময় বিদ্যালয়টির এই দূরাবস্থা লক্ষণীয়।

বিষয়টি নিয়ে শিক্ষকরা জানান, তারা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে বিষয়টি জানিয়েছেন তবুও তাঁরা কোন ব্যবস্থা নেননি। এমন দূরাবস্থা দেখে এলাকার চেয়ারম্যান ও মেম্বারও কোন ব্যবস্থা গ্রহণ করেননি। এমতাবস্থায় বিদ্যালয়টিকে জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে যথাযথ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: